ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

ads

নোয়াখালী হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সুখচর ইউনিয়নের জাগলার চরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়। তার নাম আলাউদ্দিন (৪০)। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদিন সকালে জাগলার চর এলাকায় জলদস্যুদের দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি সংঘর্ষ করে। ফলে গোলাগুলিতে অনেকে আহত হয়েছেন।


এ সময় সংঘর্ষে আলাউদ্দিন ডাকাত গুরুতর আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।


সূত্র মতে, সংঘর্ষ চলাকালীন শামসু ডাকাতকে আলাউদ্দিনের গ্রুপ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ছাড়া শামসু ডাকাতের ছেলেসহ আরও চার থেকে পাঁচজন জলদস্যু গুরুতর আহত অবস্থায় জাগলার চরে আটকা পড়ে আছে।


ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন দুপুরে হাতিয়া থানা পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পৌঁছায়নি।


ads
ads
ads

Our Facebook Page